বাংলাদেশে প্রি-পেইড ও পোস্ট-পেইড মোবাইল সংযোগের জন্য ফ্লেক্সিলোড, আই-টপআপ, ইজিলোড (রবি), ই-টপআপ, ইজীলোড (এয়ারটেল) অথবা টেলিচার্জ করতে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ইতালি, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর সহ পৃথিবীর যেকোন দেশ থেকে রিচার্জের জন্য করণীয়।
কোন প্রকার আগাম বিজ্ঞপ্তি ব্যতিরেকেই যেকোন পন্যের মূল্য সংশোধন, পরিবর্তন ও সংযোজন অথবা ওয়েবসাইটে যেকোনো প্রকার ভুল এবং উহা সংশোধনের ক্ষমতা Youiload.com কর্তৃপক্ষ রাখে।
কোন প্রকার আগাম বিজ্ঞপ্তি ব্যতিরেকেই সকল পন্য এবং উহার মূল্য সংশোধনের ক্ষমতা Youiload কর্তৃপক্ষ রাখে।
কোন অর্ডার ভুল মূল্যের জন্য উহা বাতিলের এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। যদিও মূল্য গ্রহন করা হয়ে থাকে বা অর্ডার সম্পর্কে আপনাকে নিশ্চিত করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে মূল্য ফেরত প্রদান করা হবে বা অন্য কোন অর্ডারের সাথে উহা সামঞ্জস্য করা হবে (কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য)
ক্রেডিট কার্ড কোম্পানি কোন অর্ডার লেনদেনের অনুমোদন দিয়ে থাকলেও উহা প্রত্যাখানের সম্পূর্ণ এখতিয়ার আমাদের রয়েছে। এই সকল অর্ডার এর ক্ষেত্রে অফিস বা বাসার ল্যান্ড ফোন নাম্বার প্রদান করা বাধ্যতামূলক। অর্ডার প্রদানের আগে ফোনে আপনাকে অবহিত করা হবে।
ক্রেতা সাধারনের ভুলের জন্য বা ভুল মোবাইল নাম্বার প্রদানের জন্য অথবা গ্রহিতা যদি অর্ডার গ্রহন করতে না চায়, এক্ষেত্রে আনুসংগিক খরচ ১০০ টাকা কর্তন সাপেক্ষে নতুন কোন মোবাইল নাম্বারে উক্ত টাকা রিচার্জ করা যেতে পারে।
এই ওয়েব সাইটে কোন পণ্যের জন্য অর্ডার করতে হলে আপনাকে পেপল এর মাধ্যমে করতে হবে।
আমাদের আওতায় নয় এমন কোন ঘটনা বা কার্যক্রম যেমন প্রাকৃতিক দূর্যোগ, হরতাল ইত্যাদির কারনে সঠিক সময়ে আপনার কাছে পণ্য পৌঁছাতে বিলম্ব হলে Youiload কর্তৃপক্ষ দায়ভার বহনে বাধ্য নয়।
ওয়েবসাইটে প্রদত্ত মূল্যই আমাদের সকল প্রকার চার্জ সহ পণ্যের মূল্য। রিচার্জের জন্য প্রেরিত মোবাইল নম্বর সম্পর্কে সকল দায়ভার আপনার। এক্ষেত্রে Youiload.com কর্তৃপক্ষ কোন দায়ভার বহন করবে না।
মোবাইল অপারেটর বা ওয়েবসাইট কর্তৃক যদি মোবাইল বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয় বা অন্য কোন ক্ষতির সম্মুখীন হয়, এক্ষেত্রে কর্তৃপক্ষ কোন দায়ভার বহন করবে না।
PayPal-এর কোন নীতি পরিবর্তনের ক্ষেত্রে আমরা দায়ী নই।
ওয়েব সাইটটি তৈরির নকশা, এর সকল লেখা, ছবি এবং সফটওয়্যার সহ সকল কিছু Youiload.com কর্তৃক কপিরাইট আইনে সংরক্ষিত।
প্রয়োজনে আমাদের সাথে সম্পর্কিত কোন প্রতিষ্ঠান বা আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমরা তথ্য আদান প্রদান করতে পারি।
ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে, দূর্নীতি প্রতিরোধে ও এর ঝুঁকি কমাতে প্রয়োজনে আমরা অন্য প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করে থাকি।
অর্ডারের জন্য সন্নিবেশিত আপনার ব্যক্তিগত বার্তাবলী আমরা নিরাপদে রাখি। যাহা শুধুমাত্র অর্ডার প্রদানের ক্ষেত্রে ব্যবহার হয়।
আমরা আপনার প্রদেয় কেনাকাটার বিস্তারিত তথ্য মনে রাখার জন্য cookies সংরক্ষণ করি, যেখানে কোন ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হয় না।
নিরাপত্তার স্বার্থে এবং ওয়েবসাইটে ভিজিটর গণনার জন্য আমরা আপনার IP address সংরক্ষণ করে থাকি।
আমরা অধিক নিরাপত্তার জন্য 128 bit SSL ব্যবহার করে থাকি। আপনার ক্রেডিট কার্ডের কোন তথ্যই আমরা সংরক্ষণ করি না। সকল তথ্যই সরাসরি ব্যাংকে চলে যায়। ইহা নিরাপদ ও বিশ্বস্ত এবং ব্যবহারকারিদের পক্ষ হতে এখনও আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।
অর্ডারের পর মূল্য ফেরত দেয়া হয়না। তবে ১২ ঘণ্টা আগে অবহিত করে আপনি অন্য কোন মোবাইল নাম্বার রিচার্জ করতে পারেন। এক্ষেত্রে স্মরণীয় যে, ১২ ঘণ্টা আগে জানানো হলেও কোন কারণ ছাড়াই আমরা অর্ডারটি প্রত্যাখান করতে পারি।যেকোনো পরিবর্তনের জন্য ১০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
যদি অর্ডারের পর গ্রহিতার মোবাইল নাম্বার ২৪ ঘণ্টার বেশী সময় সংযোগহীন থাকে বা গ্রহিতা রিচার্জের টাকা নিতে অস্বীকৃতি জানায় তাহলে অর্ডারটি বাতিল করা হবে এক্ষেত্রে কোন মূল্য ফেরত দেয়া হবেনা। ১০০ টাকা সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে ৪৮ ঘণ্টার মধ্যে আপনি অন্য মোবাইল নাম্বারে প্রদত্ত টাকা রিচার্জ করতে পারেন।
যদি কোন কারনবসতঃ রিচার্জের টাকা না পৌঁছায়, তাহলে আমাদের ১ ঘণ্টার মধ্যে অবশ্যই অবহিত করুন। অন্যথায় আমরা দায়িত্ব গ্রহনে বাধ্য নই।